চিরঞ্জিত ঘোষ:
বহরমপুর: ওঁরাও এবার ভোট দেবেন। রাজ্যেকে পথ দেখাল মুর্শিদাবাদ। ৪৫ জন মানসিক ভারসাম্যহীন রোগী, যাঁরা এখন সুস্থ তাঁদের ভিপি প্যাড ট্রেনিং দিল কান্দি মহকুমা প্রশাসন। পশ্চিমবঙ্গে এই প্রথম মুর্শিদাবাদ জেলার কান্দিতে এমন অভিনব উদ্যোগ নেওয়া হল। ভোটার তালিকায় ওঁদের নাম উঠেছে আগেই, বুধবার ভোট দেওয়ার ট্রেনিং দেওয়া হল।
বুধবারের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কান্দির মহকুমাশাসক অভিক দাস-সহ অন্যান্য আধিকারিকরা।
ওঁদের কারও বয়স ৪০ তো কারও ৫০ ছুঁই ছুঁই। কেউ কেউ আবার তিরিশের কোঠায়। আসল কথা হল ওঁরা ভারতের নাগরিক। যদিও এতদিন ভোট দেওয়ার অধিকার ছিল না। কান্দির অলকেন্দু বোধ নিকেতনের আবাসিকদের মুখে তাই আজ হাসি ফুটেছে। দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে উঠেছেন, এমন ৪৫ জন আবাসিককেই বেছে নেওয়া হয়েছে ট্রেনিং-এর জন্য।
কান্দি মহকুমা শাসক অভিক দাস জানান, আমরাই প্রথম এমন মানুষের নাম তুলেছি ভোটার তালিকায়। কিভাবে ভোট দেবেন ইভিএম পদ্ধতিতে এবং নিজের ভোট নিজে দেখতে পারবেন তার প্রশিক্ষণ দিয়েছি এদিন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news