চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চলতি সপ্তাহে খোলা হতে পারে কালীঘাট মন্দির (Kalighat Mandir)। তেমনই ইঙ্গিত দিলেন কালীঘাট টেম্পেল কমিটির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী (Suvasish Chakroborty)। বুধবার দুপুরে তাঁর হরিদেবপুরের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লকডাউনে ধর্মীয় স্থান খোলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “কালীঘাট মন্দির এখনও খোলা সম্ভব হয়নি। আমরা সবার আগে মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাই আগে সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তার বন্দোবস্ত করার পরই মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।” শুভাশিস জানিয়েছেন, স্থায়ীভাবে মন্দিরে ‘স্যানিটাইজিং টানেল’ করা। মন্দির কমিটির খরচেই পাকাপাকিভাবে স্যানিটাইজিং করার পরিকাঠামো তৈরি করে ফেলা হচ্ছে কালীঘাটে। প্রসঙ্গত, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের জেরে গত আড়াই মাস ধরে বন্ধ রয়েছে কালীঘাট মন্দির। পাশাপাশি, বন্ধ রাখা হয়েছে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, বেলুড়, তারাপীঠ, তারকেশ্বরের মতো বৃহৎ মন্দিরগুলি।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পয়লা জুন থেকেই রাজ্যের সমস্ত ধর্মীয় স্থানগুলি স্যানিটাইজ ও পরিষ্কার পরিচ্ছন্ন করার পর করে খুলে দেওয়ার কথা বলেছেন। তা সত্ত্বেও খোলা যায়নি কলকাতার বহু প্রাচীন এই মা কালীর মন্দিরটি। জানা গিয়েছিল, স্যানিটাইজিং করার ব্যবস্থা মন্দির কমিটির হাতে না থাকায় মন্দির খুলতে অসুবিধা হচ্ছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনায় বসে টেম্পল কমিটি। তারপর ঠিক হয় পাকাপাকিভাবে স্যানিটাইজার টানেল বসানো হবে, পাশাপাশি সোশ্যাল ডিসটেন্সিং মেনে মন্দিরে যাওয়া পুরোহিত ও ভক্তদের হাত সাইজ করার বন্দোবস্ত করা হবে মন্দির কমিটির পক্ষ থেকেই।
কালীঘাট মন্দির সূত্রে খবর, স্যানিটাজিং টানেল করার পাশাপাশি সোশ্যাল ডিস্ট্যান্স সিংয়ের জন্য বেশ কিছু কড়া পদক্ষেপ নেবে মন্দির কমিটি। সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে মন্দিরের ১০ জন করে পুরোহিত সহ ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে। এই ব্যবস্থা সময় সাপেক্ষ হলেও, প্রক্রিয়া মেনে চলতে হবে সবাইকে। সাংসদ শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, আপাতত সবকিছুই মন্দির কমিটির আলোচনাধীন। কালীঘাট মন্দির খোলার দিনক্ষণ স্থির হয়ে গেলেই সবকিছু জনসমক্ষে জানিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, “কালীঘাটের মতো জনপ্রিয় মন্দির বন্ধ থাকাটা মোটেই কাম্য নয়। তাই আলোচনা করে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সবরকম ব্যবস্থা নেওয়ার পরেই আমরা সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা খুলে দিতে পারব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news