Breaking News
Home / TRENDING / অভিন্দনের দেশে ফেরা আসলে মোদী সরকারের কূটনৈতিক সাফল্য: বিজয়বর্গীয়

অভিন্দনের দেশে ফেরা আসলে মোদী সরকারের কূটনৈতিক সাফল্য: বিজয়বর্গীয়

নীল বণিক:

মোদী সরকারের কূটনৈতিক চালেই পাকিস্তানের আটক বায়ু সেনার পাইলট অভিনন্দন দেশে ফিরছেন বলে জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, তিনদিন ধরে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ ত্রমেই বাড়ছিল ইমরানের উপর। তাই আন্তর্জাতিক চাপ কাটাতেই ইমরান খানের সরকার অভিনন্দনকে ছাড়তে বাধ্য হল বলে জানালেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, মোদী সরকারের আমলে দেশের কূটনৈতিক কৌশল অনেকটাই সফল। ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া অমেরিকা সবাই পাকিস্তানের সন্ত্রাস প্রসঙ্গে ভারতের পক্ষে। একসময়ে ভারতের পক্ষে অনেক ইউরোপের দেশ ছিল না। এখন তারাও ভারতের দিকে। দীর্ঘ চার বছর ধরে মোদী সরকার এই কাজটা করে গেছে। বিজেপির কেন্দ্রীয় নেতার মতে তারজন্যই বর্তমানে পাকিস্তানকে কোণঠাসা করা গেছে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *