Breaking News
Home / TRENDING / সকালবেলায় পুলিশ ধরতে বেরলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়

সকালবেলায় পুলিশ ধরতে বেরলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়

নীল বণিক
তিনি খাদ্যমন্ত্রী, তবে এ কী! সকাল সকাল পুলিশ ধরতে বেড়িয়েছেন। এ তো সিনেমার শুটিং চলছে যেন! না তবে সিনেমা নয় ঘোর বাস্তব। আসুন খোলসা করা যাক!
বৃহস্পতিবার সকালে সল্টলেকের সুকান্তনগরে কর্মরত ছিলেন সিভিক পুলিশ সুনীল দত্ত। সেইসময় দ্রুত গতিতে আসা একটি অনলাইন ট্যাক্সি আটকান সুনীলবাবু। এরপরই ওই ট্যাক্সিচালকের সঙ্গে শুরু হয় বচসা, যা গড়ায় হাতাহাতির পর্যায়ে। আর তারপরই সুনীলবাবুকে গাড়িতে তুলে নিয়ে সোজা বাইপাসের রাস্তা ধরে চম্পট দেয় ওই ট্যাক্সি।
এরপরই গল্পে আসে টুইস্ট! ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে নিজের কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হঠাৎ-ই তাঁর কানে আসে সামনের একটি গাড়ির ভিতর থেকে চিৎকার করছে কেউ, এবং তাঁর মুখ বন্ধ করতে মারাধর করা হচ্ছে তাঁকে। ঘটনা বেগতিক বুঝে নিজের নিরাপত্তারক্ষীদের ওই গাড়িটির পিছু ধাওয়া করতে বলেন জ্যোতিপ্রিয়বাবু। যার কিছুক্ষণ পরেই গাড়িটিকে ধরে ফেলা সম্ভব হলে জানা যায় ভিতরে রয়েছে সিভিক পুলিশ। তাঁকে গাড়ি থেকে বের করে আনা হলে স্পষ্ট হয় গোটা ঘটনা।
এরপর বিধাননগর দক্ষিণ থানাতে ঘটনাটি জানিয়ে ওই ওনলাইন ট্যাক্সিচালককে পুলিশের হাতে তুলে দেন জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তারক্ষীরা। সিভিক পুলিশের অভিযোগের ভিত্তিতে, বছর ২২-এর ওই ট্যাক্সিটির চালক এন্টালির বাসিন্দা আবসার হুসেনকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আগামীকাল ওই ট্যাক্সিচালককে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *