Breaking News
Home / TRENDING / আশ্বাসই সার, ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন

আশ্বাসই সার, ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন

নিজস্ব সংবাদদাতা:

গতকালই জামিন পেয়েছেন ৫ জন ধৃত। যদিও ডাক্তারদের উপর হামলায় মূল অভিযুক্তরা ধরাই পড়েনি, অন্তত এমনটাই মত জুনিয়র ডাক্তারদের। এর মধ্যেই আজ মঙ্গলবার ছিল প্রশাসনের সঙ্গে ডাক্তারদের নির্ধারিত বৈঠক। সেই বৈঠক থেকে ফিরে রীতিমতো আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, পরিবহের সঙ্গে যা ঘটল, ডাক্তারদের যেভাবে পেটানো হল, তারপরেও আসল অভিযুক্তদের ধরতেই পারল না প্রশাসন! যাদের ধরা হয়েছিল তাদেরও ছেড়ে দেওয়া হল কদিনের মধ্যেই। অথচ চিকিৎসকদের জানা ছিল, এদের বিরুদ্ধে নাকি জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছিল!

সব মিলিয়ে রাজ্যের চিকিৎসক মহলের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ ফের চরমে। যদিও আজ ফের ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে বেশ কিছু আশ্বাস দেওয়া হয়েছে নবান্নের তরফে। কিন্তু তাতে করে চিড়ে ভিজছে না আপাতত। জুনিয়র ডাক্তারদের সাফ কথা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে আমরা ফের যে কোনও ধরনের আন্দোলনের যেতে বাধ্য হব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *