ওয়েব ডেস্ক:
শাহ’র বিকল্প কি নাড্ডা? এমনটাই কানাঘুঁষো উড়ছে দিল্লির সদর দফতরে। সূত্রের খবর, অমিত শাহ’র বিকল্প নাকি খুঁজে পেয়ে গিয়েছে বিজেপি। আর তিনি হলেন মোদি সরকারের গত পাঁচ বছরের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এও খবর, শাহের সঙ্গে কথা বলেই তিনি দলের কাজ করবেন। যেহতু সামনে রয়েছে বেশ কয়েকটি বিধানসভা নির্বাচন। সেখানে জয় ধরে রাখাটা বিজেপি শিবিরের কাছে অতি গুরুত্বপূর্ণ।

মনে করা হচ্ছে, আগামী ১০ জুলাই বাজেট পেশ করবে নয়া মোদি সরকার। তারপর সেপ্টেম্বরেই নির্বাচন রয়েছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও হরিয়ানায়। ভোট রয়েছে জম্মু ও কাশ্মীরেও। এদিকে কর্ণাটকের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় সে রাজ্যেও ভোট বেশি দূরে নয় বলেই মনে করছে গেরুয়া শিবির। এমত অবস্থায় অমিতের ব্যটন তুলে দেয়া হতে পারে নাড্ডার হাতে।
প্রসঙ্গত, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন জেপি নাড্ডা। সে রাজ্যে ৮০-টির মধ্যে ৬২টি আসন পেয়েছে বিজেপি। অখিলেশ-মায়াবতীর আঞ্চলিক দল ও কংগ্রেসের তীব্র বিরোধিতাও হার মেনেছে বিজেপির স্ট্র্যাটেজিস্ট নেতা জেপি নাড্ডার কাছে। সব মিলিয়ে অমিত শাহ মন্ত্রীত্বে ঝুঁকলে আত্মবিশ্বাসী নাড্ডার উপরেই ভরসা রাখতে চাইছে বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Jai Shri Ram