Breaking News
Home / TRENDING / জয়নগরে শরিকি দ্বন্দ্বে বন্ধের মুখে পারিবারিক পুজো শুরু করালেন পুরসভার চেয়ারম্যান

জয়নগরে শরিকি দ্বন্দ্বে বন্ধের মুখে পারিবারিক পুজো শুরু করালেন পুরসভার চেয়ারম্যান

নীল রায়।

শরিকি দ্বন্দ্বে বন্ধ হয়ে যাওয়ার মুখে জয়নগর-মজিলপুর (Joynagar Majilpur) এলাকার ৪৩০ বছরের পুরোনো সিদ্ধান্ত বাড়ির দুর্গাপুজো শুরু করালেন এলাকার পৌর প্রধান। ‌শুক্রবার ছিল দেবী দুর্গার বোধন! সেইমতো জয়নগর-মজিলপুর এলাকার সিদ্ধান্ত বাড়ির পুজোর আয়োজন হয়েছিল। কিন্তু আচমকাই ঘটে বিপত্তি। পরস্পর তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা। ফলস্বরূপ, দেবীমূর্তি রেখেই ঠাকুরদালান ছেড়ে বেরিয়ে যান পুজোর দায়িত্বপ্রাপ্তরা। ঘটনায় আশঙ্কার প্রহর গণনা শুরু হয় এলাকাজুড়ে। কারণ, জয়নগর-মজিলপুর এলাকার সিদ্ধান্ত বাড়ির দুর্গোৎসব এক ঐতিহ্য স্মৃতি বহন করে। তাই পরিবারের অন্য শরিক ও এলাকাবাসীর উদ্যোগে খবর দেওয়া হয় জয়নগর-মজিলপুর পুরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান (Chairman) সুজিত সরখেলকে।

নিজের ওয়ার্ড না হলেও ৪৩০ বছরের পারিবারিক পুজোয় এমন বিপত্তি শুনে সকাল-সকাল তিনি চলে আসেন সিদ্ধান্ত বাড়িতে। কথা বলেন বাড়ির অন্য শরিকদের সঙ্গে। ‌তাঁর উদ্যোগে যোগাযোগ করা হয় ছেড়ে চলে যাওয়া পুজোর দায়িত্বপ্রাপ্তদের সঙ্গেও। সব পক্ষকে বুঝিয়ে পারিবারিক রীতিনীতি মেনে দেবী দুর্গার বোধন হয় পারিবারিক স্থায়ী মণ্ডপেই।

এ প্রসঙ্গে সুজিত সরখেল বলেন, “আমরা ছোট থেকেই সিদ্ধান্ত বাড়ির পুজো দেখে আসছি। সারা বাংলায় ৪৩০ বছরের প্রাচীন দুর্গোৎসবের দেখা মেলা অতি বিরল। এমন একটা ঐতিহ্যবাহী পুজো বন্ধ হয়ে যাবে তা মেনে নেওয়া যায় না। পুরপ্রধান নয় এলাকাবাসী হিসেবেই আমি এসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতেই আবারও পুজো শুরু হয়েছে।” প্রসঙ্গত, জয়নগর-মজিলপুর এলাকায় সিদ্ধান্ত বাড়ির পুজো দেশের অন্যতম পুরোনো বাড়ির শারদোৎসব হিসেবে পরিচিত। কিন্তু সিদ্ধান্ত বাড়ির শরিকি দ্বন্দ্বও জয়নগর এলাকায় অতি পরিচিত বিষয়। যার জেরে বন্ধ হতে বসেছিল বাড়ির পুজো। শেষ পর্যন্ত এলাকাবাসী ও পৌরসভার চেয়ারম্যানের প্রচেষ্টা আবারও দেবী দুর্গার পুজো শুরু হল যাবতীয় রীতিনীতি মেনেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *