Breaking News
Home / TRENDING / ফের পড়শি বিতর্ক, উদয়পুরে বিশ্ববাংলা ফলক ভেঙে দিল ওডিশা পুলিশ

ফের পড়শি বিতর্ক, উদয়পুরে বিশ্ববাংলা ফলক ভেঙে দিল ওডিশা পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ

দিঘা: মশানজোড়ের পর উদয়পুর৷ ফের বাংলার সঙ্গে কাজিয়া লাগল পড়শি রাজ্যের৷ এবার বিতর্কে জড়িয়ে পড়ল ওডিশা সরকার৷ দিঘার কাছে উদয়পুরে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের একটি ফলক আজ হঠাৎই ভেঙে দেয় ওডিশা পুলিশের বিশাল বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন রামনগর ১ ব্লকের বিডিও সহ দীঘা, রামনগর, মন্দারমনি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বাংলা ওডিশা সীমান্তে দীঘা বর্ডার ও উদয়পুর সৈকতে সংযোগকারী রাস্তার ধারে সেচ দপ্তরের  ফলকটি লাগানো ছিল।

বাংলা ও ওডিশা সরকারের মধ‍্যে উদয়পুর সংলগ্ন এলাকার সীমানা নিয়ে সমস‍্যা দীর্ঘদিনের। দুই রাজ‍্যের মধ‍্যে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে কয়েকবার। মেলেনি কোনও সমাধান সূত্র। গত কয়েক বছরে দীঘার উন্নয়ন যত বেড়েছে সমস‍্যা ততই বেড়েছে। সীমান্ত এলাকায় কোনও উন্নয়নের কাজ করতে গেলে বাধা সৃষ্টি করছে সীমান্ত ঘেঁষে নতুন গজিয়ে ওঠা তালসারি কোস্টাল থানার ওডিশা পুলিশ। উল্টোদিকে বিতর্কিত জায়গায় নিজেরা তৈরী করছে থানা, বাড়ি, রাস্তা। বাংলা-ওডিশা সীমান্তে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তৈরী দীঘা বর্ডার ও উদয়পুর সৈকত সংযোগকারী রাস্তা দখল করে ওডিশা সরকার তৈরী করেছে নতুন রাস্তা। আজ হঠাৎ করেই রাস্তার ধারে সেচ দফতরের ফলকটি ভেঙে দেওয়ায় ব‍্যপক উত্তেজনা তৈরী হয় দু’পক্ষের মধ্যে।

রামনগর ১ এর বিডিও অনুপম বাগ জানিয়েছেন দুই রাজ্যের সীমান্ত নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে না মিটিয়ে ওডিশা পুলিশ জোর করে আজ সেচ দপ্তরের ফলক ভেঙ্গে দিয়েছে। উপর মহলে জানান হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিষয়ে মন্দারমনি কোস্টাল থানা, দিঘা মোহনা থানা, দিঘা থানা ও রামনগর থানার অফিসারদের নিয়ে রামনগর ১ এর বিডিও এবং কাঁথির মহকুমা আধিকারিক ও মহকুমা পুলিশ আধিকারিক আলোচনায় বসেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *