নিজস্ব সংবাদদাতা
হাওড়া: সোমবার বিকালে জগতবল্লভপুরের পোলগুস্তিয়ায় এক জনসভায় তৃণমুলের হাওড়া সদরের সভাপতি অরুপ রায়ের হাত ধরে বিজেপির ৪ পঞ্চায়েত সদস্য তৃণমুলে যোগ দেওয়ার ২৪ ঘন্টা পার না হতেই তৃণমুলে যোগ দেওয়া বিজেপির ২ সদস্য পুনরায় বিজেপিতে যোগ দিল।মঙ্গলবার বিকালে বিজেপির হাওড়া গ্রামীন জেলা কার্যালয় মনসাতলায় ২ পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেয়।
সূত্রের খবর সোমবার বিকেলে পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ বিজেপি সদস্য সনৎ রুইদাস, মামনি ভাদুড়ী, বাসুদেব পাল ও নন্দলাল পাছারি তৃণমুলে যোগ দেয় বলে তৃণমুল নেতৃত্বের দাবি করেন। যদিও মঙ্গলবার বাসুদেব পাল দাবি করেন, নিজে এবং পরিবারের নিরাপত্তার তাগিদে বিজেপিতে যোগ দিয়েছিলাম। অন্যদিকে নন্দলাল পাছারির অভিযোগ তিনি সোমবার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এমনকি তৃণমুলে যোগ দেওয়ার বিষয়টিও তার অজানা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news