Breaking News
Home / TRENDING / তালদিতে দুই দল ছাত্রের ঝামেলায় স্কুলে তাণ্ডব

তালদিতে দুই দল ছাত্রের ঝামেলায় স্কুলে তাণ্ডব

নিজস্ব সংবাদদাতাঃ

তালদিঃ দুই দল ছাত্রের মধ্যে বচসার জেরে ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার অন্তর্গত তালদি মোহনচাঁদ হাইস্কুলে।

শনিবার সকালে বহিরাগতদের পাশাপাশি একদল উত্তেজিত ছাত্র স্কুলে ঢুকে ব্যপক ভাঙচুর চালায়। স্কুলের আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় জিনিষপত্র ভাঙচুর করে উত্তেজিত ছাত্ররা। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয় পুলিশকে। ঘটনায় বেশ কয়েকজন ছাত্র ও শিক্ষক আহত হয়েছেন। এই ঘটনায় কয়েকজন বহিরাগতকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ।

শুক্রবার একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই দল ছাত্র স্কুলের একটি ফাঁকা ঘরে ক্রিকেট খেলছিল। সেই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বচসা হয়। অভিযোগ স্কুল ছুটির পর দ্বাদশ শ্রেণির ছাত্রদের উপর একাদশ শ্রেণির কয়েকজন ছাত্র বহিরাগতদের নিয়ে এসে চড়াও হয়। তাদের বেধড়ক মারধোর করে। শুক্রবারই স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানায় আক্রান্ত ছাত্ররা। কিন্তু স্কুলের বাইরে ঘটনা ঘটায় এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় নস্কর সেভাবে কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ। এই অভিযোগ তুলে শনিবার সকালে স্কুল শুরুর আগে থেকেই স্কুলের গেটের সামনে আক্রান্ত ছাত্ররা বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে চলে বিক্ষোভ। কেন স্কুলের তরফ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন তুলে স্কুলের বেশ কয়েকজন শিক্ষককে ঘেরাও করে ছাত্ররা। সেই সময় আচমকাই উত্তেজিত হয়ে একদল ছাত্র স্কুলের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে।

স্কুলের আসবাব পত্র থেকে শুরু করে বেশিন, কম্পিউটার এমনকি মিড ডে মিল রান্নার ঘরেও ব্যাপক ভাঙচুর করে। ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় আতঙ্কিত হয়ে স্কুলের অন্যান্য ছাত্র ছাত্রীরা স্কুল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। উত্তেজিত স্কুল ছাত্রদের স্কুল থেকে বের করে দেয় পুলিশ। পাশাপাশি এই ঘটনায় জড়িত বেশ কয়েকজন বহিরাগতকে আটক করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় স্কুল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *