নিজস্ব সংবাদদাতাঃ
শিলিগুড়ি: বাড়িতে একা গৃহবধূ কতটা নিরাপদ? ধরুণ সেই ফাঁকা বাড়িতে দুষ্টু ইলেক্ট্রিক মিস্ত্রি কী রঙ মিস্ত্রি কাজ করতে এল। বিষয়টি যে রীতিমতো চিন্তার তা প্রমাণ করল শিলিগুড়ির সাম্প্রতিক ঘটনা। যেখানে বাড়িতে কাজ করতে আসা রঙমিস্ত্রীর সাহস দেখে হতভম্ব হয়েছেন এলাকার মানুষ। অভিযোগ, মহিলাকে বাড়িতে একা পেয়ে সেই সুযোগকে কাজে লাগিয়ে গৃহবধূর শ্লীলতাহানী করার চেষ্টা করে পেশায় রঙমিস্ত্রি এক যুবক। বৃহস্পতিবার দিনে দুপুরে ঘটনাটি ঘটে শিলিগুড়ির সুভাষপল্লীর আশুতোষ মুখার্জী রোড এলাকায়। এমন ধৃষ্টতা দেখানোর কারণে উত্তেজিত জনতা পুলিশের সামনেই অভিযুক্ত যুবককে গণধোলাই দেয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
বৃহস্পতিবার সকালে সুভাষপল্লীর একটি বাড়িতে রঙ করার কাজ করতে যায় এক রঙ মিস্ত্রী। অভিযোগ সে সময় গৃহবধূকে একা পেয়ে রঙ মিস্ত্রী তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। মহিলার চিৎকারে পাড়ার লোকজন যুবককে আটকে রেখে শিলিগুড়ি থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। উত্তেজিত জনতা পুলিশের সামনেই যুবককে গণধোলাই দেয়। পুলিশ যুবককে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এদিকে শিলিগুড়ি থানার আইসি জানান, কেউ থানায় কোনও লিখিত অভিযোগ জানায়নি। প্রতিবেশীদের কাছ থেকে ফোন আসে। অভিযোগ, রঙ মিস্ত্রী গৃহবধূর সাথে দুর্ব্যবহার করে। যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news