Breaking News
Home / TRENDING / এবার কলকাতা থেকে ট্রেনে চেপে চিন যাবে বাঙালি, কীভাবে জানতে ক্লিক করুন

এবার কলকাতা থেকে ট্রেনে চেপে চিন যাবে বাঙালি, কীভাবে জানতে ক্লিক করুন

নিজস্ব সংবাদদাতাঃ

এবার কলকাতা থেকে চিনে যাবেন ট্রেন। এই বন্দোবস্ত হলে কুনমিং পৌঁছে যাওয়া যাবে কয়েক ঘণ্টার মধ্যে। বুধবার ভারত ও চিনের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বিষয়ক এক আলোচনায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন কলকাতায় চিনের কনসাল জেনারেল মা ঝানয়ু। এই প্রসঙ্গে তিনি জানান, আমরা কুনমিং থেকে কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন চালাতে চাই। ওই প্রকল্প বাস্তবায়িত হলে দুই শহরের মধ্যে যাতায়াতে সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা।

এর আগে বাংলাদেশ, চিন, ভারত, মায়ানমার, চার দেশকে যুক্ত করে অর্থনৈতিক করিডোর নির্মাণের কথা হয়েছিল। কুনমিং থেকে কলকাতা বুলেট ট্রেন সেই প্রকল্পের অন্তর্ভুক্ত কিনা তা অবশ্য জানাননি চিনের কনসাল জেনারেল।

ঝানয়ু বলেন, ভারতের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী। সম্প্রতি টাকার দাম পড়েছে বটে, কিন্তু তাতে ভারতের অর্থনীতির শক্তি কমবে না। চিন প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *