Breaking News
Home / TRENDING / বিরোধীদের সমর্থনে প্রধান, দলের চাপে পদত্যাগ

বিরোধীদের সমর্থনে প্রধান, দলের চাপে পদত্যাগ

নিজস্ব সংবাদদাতাঃ
পঞ্চায়েত গঠনের দু সপ্তাহের মধ্যে পদত্যাগ করলেন রিষড়া পঞ্চায়েতের প্রধান নমিতা ঢালি বর্মন। আজ শ্রীরামপুর-উত্তরপাড়ার বিডিও তমাল বরন ডাকুয়ার কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন নমিতা ঢালি।
গত ২৩ আগস্ট রিষড়া পঞ্চায়েতে বোর্ড গঠন হয়। ভোটাভুটিতে ২০-৮-এ জিতে প্রধান নির্বাচিত হন নমিতা ঢালি। রিষড়া পঞ্চায়েতে ২৮টি আসনে ১৯টি টিএমসি, ৫টি কংগ্রেস, ৩টি বিজেপি ও ১টি সিপিএম পায়। দলের হুইপ অমান্য করে বিরোধী সদস্যদের সমর্থন নিয়ে প্রধান হন নমিতা ঢালি। প্রধান নির্বাচিত হওয়ার পর দলের মধ্যেই চাপে পরে যান তিনি।
সূত্রের খবর সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় এটা ভাল ভাবে নেননি। অবশেষে আজ পদত্যাগ করলেন নমিতা। কারণ হিসাবে তিনি বলছেন, শারীরিক অসুস্থতার জন্য পদ ছাড়তে বাধ্য হলাম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *