Breaking News
Home / TRENDING / প্রসূতি ও সদ্যজাতের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

প্রসূতি ও সদ্যজাতের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতাঃ

ঘাটাল, ১১ অক্টোবর : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল ঘাটাল হাসপাতালে। অভিযোগ তুলে পরিবারের লোকজন হাসপাতাল গেটের সামনে বিক্ষোভ দেখায়।

দাসপুর থানার রাধাকান্তপুরের বাসিন্দা খুকুমনি মাইতি, বয়স ২৫। গর্মবতী খুকুমনিকে  মঙ্গলবার রাত ৯ টায় ভর্তি করা হয়েছিল ঘাটাল হাসপাতালে। দায়িত্বে থাকা চিকিৎসক জ্যোতির্ময় সামন্ত রোগী দেখে জানান, অাজকে সিজার করা যাবে না, কাল হবে।যদিও রাতে বার বার যন্ত্রনা ওঠে গর্ভবতীর। অভিযোগ, তথাপি কর্ণপাত করেননি নার্সরা। বুধবার সকালে ডাক্তার এসে খুকুমনি মাইতির সিজার করে পরিবারের লোককে বলে বাচ্চা মারা গেছে। কিন্তু মা’কে দেখতে দেওয়া হয়নি। পরে অবস্থার অবনতি হলে এইচডিইউতে স্থানান্তরিত করা হয় প্রসূতিকে। বারবার ডাক্তার ও সুপারের কাছে রোগীর অবস্থা জানতে চাওয়া হলেও কিছু বলতে চাইনি তারা, অভিযোগ করেন পরিবারের লোক।

রাতেই পুলিশ ডাকে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের লোককে অাজ সকালে হাসপাতাল থেকে বলা হয়, সকাল ৭ টা ৪৫ নাগাদ মারা গেছে খুকুমনি মাইতি। খুকুমনি মাইতির বাড়ির লোকের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির জন্যই বাচ্চা ও বাচ্চার মা মারা গেছেন। মৃতার স্বামী প্রসেনজিৎ মাইতির অভিযোগ ডাক্তাররা ঠিক সময়ে সিজার করলে বাচ্চা ও বাচ্চার মা বাঁচত তা না করে দেরি করে সিজার করা হয়। তার মাশুল গুনতে হল অামাদের। তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানান মৃতার স্বামী।

অভিযুক্ত ডাক্তার জ্যোতির্ময় সামন্তকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। হাসপাতাল সুপার কুনাল মুখার্জি জানান, এখনই কিছু বলব না এবিষয়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *