নিজস্ব সংবাদদাতা :
নীরব মোদির আর্থিক প্রতারণার সর্ব সমক্ষে আসার পরই একে অপরের দিকে আঙ্গুল তুলতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস ও বিজেপি। নির্মলা সীতারমণের পর এবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জয়ন্ত সিনহাও নীরব মোদি কাণ্ডে সরাসরি কংগ্রেসেকই দোষী করলেন । মনমোহন সরকারের আমলেই নীরব মোদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে লোন পেয়েছিলেন, তাই এই আর্থিক কেলেঙ্কারির সব দায় কংগ্রেসেকেই নিতে হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর কড়া নীতির ফলেই কংগ্রেস আমলের এই সব দুর্নীতি বেরিয়ে আসছে বলেও জানান জয়ন্ত সিনহা। তদন্ত সবে শুরু হয়েছে, সবটাই প্রকাশ্যে আসবে দোষিরাও কেউ ছাড় পাবে না বলে জানান জয়ন্ত সিনহা। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দাভোসে তোলি নীরব মোদির ছবিকে সামনে রেখে বিরোধীরা শুধুই রাজনিতীর ময়দান গরম করছে বলে দাবি সিনহার। প্রধানমন্ত্রীর সঙ্গে যে কোনও শিল্পপতি ছবি তুলতে পারেন। নীরব মোদিও সেই রকম ছবি তুলেছেন মাত্র বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news