Breaking News
Home / TRENDING /  সরকারী কর্মচারী : ফাঁকিবাজদের জন্যে বেনজির দাওয়াই

 সরকারী কর্মচারী : ফাঁকিবাজদের জন্যে বেনজির দাওয়াই

নিজস্ব সংবাদদাতা :

সরকারি কর্মচারী মানেই ‘আসি যাই মাইনে পাই, কাজ করলে ওভারটাইম চাই’। এটাই ছিল সরকারি কর্মীদের বেদবাক্য। পূর্বতন বাম জমানায় এই বেদবাক্য ভাঙার চেষ্টা করা হয়েছিল দু-একবার। সেই সময়কার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু হোক বা বুদ্ধদেব ভট্টাচার্য- সরকারী কর্মচারী সংগঠনের চাপে সে কাজে সফল হননি কেউই। বর্তমান সরকারের আমলে অবশ্য সরকারি কর্মচারী সংগঠনের সেই জৌলুস আর নেই। তবে সেই বেদবাক্য কে পাথেয় করে এখনো কাজ চালিয়ে যাচ্ছেন কেউ কেউ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি পর্যালোচনা বৈঠকে নিয়ম করে সরকারি কর্মীদের কাজ করার বিষয়ে সচেতন করছেন। তবে সবকিছুকে ছাপিয়ে পূর্ত দফতরের প্রধান সচিব যা বললেন তাতে এবার নড়েচড়ে বসতে হবে সরকারি কর্মীদের। শনিবার নবান্ন সভাঘরে পূর্ত দফতরের এক অনুষ্ঠানে পূর্তসচিব ইন্দিবর পান্ডের হুঁশিয়ারি, ” আগে কাজ না করলেও পেনশন বা বেতন পেতে অসুবিধা হতো না। এখন পার পাওয়ার সুযোগ নেই”। পান্ডের আরো বক্তব‍্য, “দফতরে ৭০% কর্মী আছেন যারা কাজ করেন কিন্তু ৩০% কর্মী কাজ করেন না। এসব চলবে না। পূর্ত দফতর লুকোনোর কোন জায়গা নেই। ভাবছেন কাজ না করলে পার পেয়ে যাবেন। তাদের বলছি এসব দিন চলে গেছে”। পূর্ত সচিবের এই হুঁশিয়ারি যদিও শুধুমাত্র পূর্ত দফতরের কর্মীদের জন্য তবে রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের কর্মীদের জন‍্যেও এমন সতর্কবার্তা দেওয়ার কাজ চলছে। জনহিতকর প্রকল্প হোক বা অন্য সরকারী কাজ, মুখ্যমন্ত্রী কোন গাফিলতি বরদাস্ত করতে চান না। তাই সচিবরাও এ বিষয়ে সতর্ক করে দিতে চাইছেন সরকারি কর্মীদের, এমনটাই মত নবান্নের শীর্ষ কর্তাদের।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *