নিজস্ব প্রতিনিধি।
পাক অধিকৃত কাশ্মীর যে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর এই অভিযোগ বারবার করেছে ভারত। এবার ভারতের সুরে সুর মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হলেন কাশ্মীরী নেতারা। জেনেভাতে ‘কনটেম্পরারি চ্যালেঞ্জেস ইন দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর টু কমব্যাটং টেরোরিজম এক্সট্রিমিজম অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশন’ শীর্ষক এক আলোচনায় ইউনাইটেড কাশ্মীরী পিপলজ ন্যাশনাল পার্টির সম্পাদক সর্দার সৌকত আলি কাশ্মীরী পাকিস্তানকে বলেন এই এলাকাকে সন্ত্রাসের রমারমা বৃদ্ধির কাজে ব্যবহার না করতে। তাঁর অভিযোগ, এই এলাকায় পাক সেনা আধিকারিকরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসকে লালন পালন করে চলেছেন।
বিপথগামী মুসলিম ছেলেদের জেহাদী তৈরি করার ট্রেনিং দেওয়া হচ্ছে রীতিমত। সেই সঙ্গে এখান থেকে চলছে পাকিস্তানের টেরর ফান্ডিং। এই প্রবণতা বন্ধ হওয়া দরকার বলে তিনি হুঁশিয়ারি দেন পাকিস্তানকে।কাশ্মীরী বলেন, জম্মু কাশ্মীরের সব থেকে বড় সমস্যা সন্ত্রাসবাদ। সাধারণ মানুষ শান্তিতে তাঁদের রুটি-রুজির ব্যবস্থাটুকু শুধু করতে চায়। সন্ত্রাসের সঙ্গে কোনও সম্পর্কই নেই তাঁদের। কিন্তু পাকিস্তান নিজেদের স্বার্থে এঁদের ব্যবহার করছে।এর বিরুদ্ধেই এবার এই এলাকার মানুষকে সংঘবদ্ধ হতে হবে। সেই কাজ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news