Breaking News
Home / TRENDING / উপত্যকা উত্তপ্ত, শোপিয়ানে নিকেশ ২ জঙ্গি
Three militants and two army men were killed in a gunfight in Awneera village of Shopian in south Kashmir.Express Photo By Shuaib Masoodi 13-08-2017

উপত্যকা উত্তপ্ত, শোপিয়ানে নিকেশ ২ জঙ্গি

ওয়েব ডেস্ক:

শনিবার ভোর-রাতে শোপিয়ানে ফের চলল সেনা-জঙ্গি গুলির লড়াই। নিহত ২ জঙ্গি। সব মিলিয়ে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। ঘটনাস্থল থেকে জঙ্গিদের ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

সংবাদ সংস্থা সূত্রে খবর, কাল রাতে সেনা জানতে পারে শোপিয়ানের ওই এলাকায় বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে ভারতীয় সেনাবাহিনী। শুরু হয় তল্লাশি অভিযান। একযোগে অভিযান চালায় ভারতীয় সেনা ও সিআরপিএফ-এর জওয়ানরা। এরপরই পাল্টা আক্রমণের পথ নেয় জঙ্গিরা। সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। জবাব দেয় সেনাও। বেশ কিছুক্ষণ ধরে চলে দু’পক্ষের গুলির লড়াই। একটানা গুলির লড়াইয়ে সাফল্য মেলে ভারতীয় সেনার। দু’জন জঙ্গিকে নিকেশ করা হয়। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *