ওয়েব ডেস্ক:
আজ, শনিবার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০০ বছর পূর্তির দিন। বেদনাবিদ্ধ ঐতিহাসিক দিনটিকে স্মরণ করলেন সাধারণ মানুষ থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিরোধী দলনেতা রাহুল গাঁধী প্রমুখ। এদিন পাঞ্জাব প্রদেশের জালয়ানওয়ালাবাগের ঘটনাস্থলে গিয়ে শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন বহু মানুষ। উল্লেখ্য, ১০০ বছর আগে ১৯১৯ সালের এই দিনটিতেই জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ সেনা শান্তিপূর্ণ জমায়েতে হাজারো মানুষের ওপর গুলি চালায়। সমাবেশ আসা ৪০০ মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একশো বছরে রাষ্ট্রপতি রমানাথ কোবিন্দ টুইট করেন,
‘জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সভ্যতায় একটি দাগ।’
A 100 years ago today, our beloved freedom fighters were martyred at Jallianwala Bagh. A horrific massacre, a stain on civilisation, that day of sacrifice can never be forgotten by India. At this solemn moment, we pay our tribute to the immortals of Jallianwala #PresidentKovind pic.twitter.com/tNt0v5aFWv
— President of India (@rashtrapatibhvn) April 13, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, ‘দেশবাসী জালিয়ানওয়ালাবাগের কথা ভুলবে না।’ মৃতদের আন্দোলন অনুপ্রেরণা জোগায় বলেও মন্তব্য করেন তিনি।
Today, when we observe 100 years of the horrific Jallianwala Bagh massacre, India pays tributes to all those martyred on that fateful day. Their valour and sacrifice will never be forgotten. Their memory inspires us to work even harder to build an India they would be proud of. pic.twitter.com/jBwZoSm41H
— Narendra Modi (@narendramodi) April 13, 2019
অন্য দিকে রাহুল গাঁধী সকাল সকাল জালিয়ানওয়ালাবাগে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। টুইট করেন, ‘জালিয়ানাওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড গোটা পৃথিবীকে বার্তা দিয়েছিল— ভারতের মানুষ স্বাধীনতার জন্য কতখানি আত্মত্যাগ করতে পারে।’
Today is the centenary of the brutal Jallianwalla Bagh massacre, a day of infamy that stunned the entire world and changed the course of the Indian freedom struggle.
The cost of our freedom must never be forgotten.
#JallianwalaBaghCentenary pic.twitter.com/f13691imZd
— Rahul Gandhi (@RahulGandhi) April 13, 2019
উল্লেখ্য, সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেন, এই নৃশংস ঘটনা ঘটানোর জন্য ভারতের কাছে ব্রিটেনের ক্ষমা চাওয়া উচিত। যদিও একই কথা এর আগে ব্রিটেনের বহু রাষ্ট্রনেতাই বলেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news