নিজস্ব প্রতিনিধি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যখন ধরাশায়ী হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। সেই সময়ই দলের ছাত্র সংগঠনের পাশে দাঁড়ালেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পাশাপাশি গেরুয়া ছাত্রসংগঠনের প্রাপ্ত ভোটকেও বিশেষ গুরুত্ব দিতে চাইলেন না। বৃহস্পতিবার রাতে নাকতলা বাসভবনে সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী দাবি করেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে আমরা ২৫টারও বেশি আসন পেয়েছি। আগে তো আমাদের ওখানে কিছুই ছিল না। প্রথমবার লড়াই করে ভালোই করেছি আমরা।”
এবারের ছাত্র সংসদ নির্বাচনে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রার্থী দিয়েছিল এবিভিপি (ABVP)। তারাও কলা বিভাগে দুটি আসনে জয়ী হয়েছে। প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন, “দুটো আসন বেশি না ২৫টা আসন বেশি? এমন ভাব খানা করা হচ্ছে যেন ছাত্র সংসদ নির্বাচন জিতেছে এবিভিপি। প্রথমবার প্রার্থী দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ যথেষ্ট ভালো ফল করেছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news