নিজস্ব প্রতিনিধি।
“মৌলবাদের জন্যই দেশজুড়ে অস্থিতিশীলতা। ভারতকে এক করতে পারে হিন্দু সংস্কৃতি।” এমনটাই বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার রাঁচির মোরাবাদিতে আরএসএসের অনুষ্ঠানে ভাষণ দেন সঙ্ঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। সেখানে তিনি বলেন, “মৌলবাদের জন্যই দেশ জুড়ে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। তবে দেশের নীতিই হল আমরা কারও দাস হব না। কাউকে দাস বানাবও না। সকলকে ঐক্যবদ্ধ করার গুণ আছে আমাদের দেশের।” তাঁর মতে, “ভারতের সংস্কৃতি মানে হিন্দু সংস্কৃতি। বৈচিত্র সত্ত্বেও ভারতের প্রত্যেক নাগরিক একে অপরের সঙ্গে আত্মীয়তা অনুভব করে।”
মোহন ভাগবত বলেন, “আরএসএসের উদ্দেশ্য হল ভারতকে সারা বিশ্বের নেতা হিসাবে তুলে ধরা। আরএসএস হিন্দুত্বের অ্যাজেন্ডা নিয়ে এগোবে। সারা দেশকে ঐক্যবদ্ধ করবে হিন্দুত্ব। তাঁর কথায়, “ভারতকে সারা বিশ্বের নেতা হতেই হবে। তাতেই বিশ্বের মঙ্গল হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news