নীল রায়।
“ভাইপোরা কী বিপজ্জনক হয়ে উঠছে ?” এমনটাই মন্তব্য করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakroborty)। বুধবার বিধানসভায় মহারাষ্ট্রে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের কথা উল্লেখ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Avishek Banerjee) নাম না করে খোঁচা দেন তিনি। যাদবপুরের বিধায়ক বলেন,, “মহারাষ্ট্র যে ঘটনা ঘটেছে তাতে একটা প্রশ্ন সামনে আসছে ‘ভাইপো’রা কি বিপজ্জনক হয়ে উঠছে? মহারাষ্ট্রে ঠেকানো গেছে।” নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি খোঁচা মারলেন বাম পরিষদের নেতা সুজন চক্রবর্তী। প্রায় সঙ্গে সঙ্গেই এমন আলোচনা শুরু হয়ে যায় উপস্থিত তৃণমূল বিধায়কদের মধ্যে।
সুজন চক্রবর্তী এমন কথা বলার পরেই আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশর তৃণমূল বিধায়ক জিতেন তিওয়ারি আসন ছেড়ে উঠে প্রতিবাদ করেন সুজনের মন্তব্যের। “বামফ্রন্ট আমলে ছেলেরা বিপদজনক হয়ে উঠেছিল”, পাল্টা কটাক্ষ করেন জিতেন তিওয়ারি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news