চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
উত্তর কোরিয়ার ‘গ্রেট ডিকটেটর’ কিম জং উন কী বেঁচে নেই?
হোয়াইট হাউস হন্যে হয়ে এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে।
কিম জং উন (Kim-Jong-Un) হলেন সেই ব্যক্তি যাঁর জন্য উত্তর কোরিয়ার কিশোরী বিশ্বদরবারে কেঁদে আকুল হয় নিজেদের কষ্টের কথা বলে। তবে সবাই যে কষ্টের কথা মুখ ফুটে বলার সুযোগ পায় এমনটাও নয়। প্রভূত সম্পত্তির অধিকারি, একটা সিগারেট খেয়ে আর একটা সিগারেট ধরিয়ে টানা কিম সম্পর্কে নানা কথা নানা সময় শোনা যায়। কখনও শোনা যায় করোনা রোগীকে গুলি করে মারার আদেশ দিয়েছেন কিম, কখনও শোনা যায় করোনা ঠেকাতে তিনি নাকি ১৫০০০০ মানুষকে হত্যার নির্দেশই দিয়ে দিয়েছেন। ৩৬ বছরের কিম কতটা খবরে থাকেন আর কতটা গুজবে তা বোঝা দুষ্কর। যাই হোক শেষ কয়েক মাসে ১৭ বার কিমকে প্রকাশ্যে দেখা গেছে বলে দাবি করছে একটি সূত্র।
সাদা ঘোড়ার পিঠে চেপে সেনাবাহিনীর সঙ্গে ড্রিল করার ছবিও প্রকাশ্যে এসেছে। তবে শেষ পাওয়া খবর হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়ে কিমের। তারপর থেকেই তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। সংকটজনক নাকি ইতিমধ্যেই তাঁর মৃত্যু হয়েছে? সেই উত্তর খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে নর্থ কোরিয়া সম্পর্কে ইন্টালিজেন্স রিপোর্টে বিশ্বাস করাও কঠিন। প্রাক্তন মার্কিন কূটনীতিক মিনাত্রো ওবে, যিনি কোরিয়ার বিষয়ে বিশেষ ওয়াকিবহাল, তাঁর মতো এখনই কোনও সিদ্ধান্ত উপনীত হওয়ার দরকার নেই।
কিম জং উনের শারীরিক অবস্থা সত্যিই অতি সংকটজনক নাকি তিনি আর নেই, জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news