ওয়েব ডেস্কঃ
ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ গ্রেটার নয়ডার ডাংকুরা এলাকায়। জানা গিয়েছে, ঘন কুয়াশার জেরে দৃশ্যমান্যতা হারিয়ে একটি গাড়ি খেরলি খালে পড়ে যায়। এর ফলে ২ শিশু সহ ৪ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওই গাড়িটির সঙ্গে অন্য একটি গাড়ি ছিল। পরিবারের সবাই মিলে সম্ভল থেকে দিল্লি যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন মহেশ (৩৫), নীরেশ (১৭), নেত্রপল (৪০), মাল্লু (১২), কিষাণপাল (৫০), রাম খিলাড়ি (৭৫)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news