চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ
এবার খোদ শুভেন্দু গড়ে অভিষেক। সদ্য অসম সফর সেরে রাজ্য ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এরপর হলদিয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৮শে মে সেখানে একটি শ্রমিক সম্মেলন আছে। সেই সম্মেলনে যোগ দেবেন তিনি।
এর আগেও এই হলদিয়াতেই তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আসে , শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় পূর্ব মেদিনীপুরের জেলা আইএনটিটিইউসি’র জেলা সভাপতিকে।
তৃণমূল সূত্রের খবর, ২০২৪ সালের আগেই এই পূর্ব মেদিনীপুর জেলায় ঘর গোছাতে নামছে তৃণমূল। বিশেষ করে শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুর কে
আলাদা করে পাখির চোখ করেছে রাজ্যের শাসক দল।
সব মিলিয়ে ২৮শের অভিষেকের এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news