ওয়েব ডেস্ক:
জরুরি অবস্থা ছিল ভুল, বললেন রাহুল গাঁধী। এমনকী চার দশক আগের জরুরি অবস্থার জন্য ক্ষমা চাইলেন কংগ্রেস সভাপতি। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাতকারে রাহুল মেনে নেন, ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করা ছিল চরম ভুল৷ তিনি স্মরণ করান, ইন্দিরা গাঁধী পরে ওই সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছিলেন৷
ভোটের মধ্যে রাহুলের এই স্বীকারোক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দেশের রাজনৈতিক মহল৷ প্রসঙ্গত, ভোট প্রচারে বিজেপি আজও জরুরি অবস্থা ও অপারেশন ব্লু স্টারের জন্য কংগ্রেসের সমালোচনায় সরব হয়ে থাকে৷ যে দুটি সিদ্ধান্তই ছিল ইন্দিরা গাঁধীর৷ উল্লেখ্য, ২৫ জুন ১৯৭৫ থেকে ২১ মার্চ ১৯৭৭ পর্যন্ত ২১ মাসব্যাপী ভারতে জরুরি অবস্থা জারি ছিল৷ জরুরি অবস্থার পরামর্শদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। দেশের গণতন্ত্রের ইতিহাসে এই ঘটনাকে সর্বাপেক্ষা বিতর্কিত ও কলঙ্কিত অধ্যায় বলে মনে করা হয়৷ ঠাকুমার সেই কাজের জন্য ক্ষমা চাইলেন নাতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news