চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মঙ্গলবারই ভাষণে স্বদেশীর ওপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন বিদেশী পণ্য বর্জন করে দেশীয় পণ্য উৎপাদন বাড়ালে তা ভারতকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী উদাহরণ দেন খাদির। কীভাবে দেশীয় এই শিল্প দেশে বিদেশে এখন সমান জনপ্রিয়। তিনি বলেন ভারতে পণ্য উৎপাদন হলে দেশীয় অর্থনীতি স্বাবলম্বী হবে। দেশে তৈরি পণ্যের যাতে বহুল ব্যবহার শুরু হয় তার জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা মাথায় রেখেই বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়েছেন এরপর থেকে আধাসামরিক বাহিনীর ক্যান্টিনে পাওয়া যাবে শুধু দেশীয় পণ্যই।
कल माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी ने देश को आत्मनिर्भर बनाने और लोकल प्रोडक्ट्स (भारत में बने उत्पाद) उपयोग करने की एक अपील की जो निश्चित रूप से आने वाले समय में भारत को विश्व का नेतृत्व करने का मार्ग प्रशस्त करेगी। pic.twitter.com/KlYD9Z7UVt
— Amit Shah (@AmitShah) May 13, 2020
অমিত শাহ টুইটে লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ক্যান্টিনে স্বদেশী পণ্য বিক্রি হবে। ১ জুন থেকেই এই নিয়ম চালু হবে । প্রায় ১০ লক্ষ ‘সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এবং তাঁদের পরিবারের ৫০ লক্ষ সদস্য স্বদেশী পণ্য ব্যবহার করবেন।’ এর সঙ্গে সঙ্গে সারা দেশের মানুষকেই এই পণ্য ব্যবহারের অনুরোধ জানান তিনি। আধা সামরিক বাহিনীর ক্যান্টিন থেকে বছরে যে পরিমাণ পণ্য বিক্রি হয় তার মূল্য প্রায় দু’হাজার ৮০০ কোটি টাকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news