Breaking News
Home / TRENDING / লকডাউন পরবর্তী পরিস্থিতিতে বিশ্বের কাছে দৃষ্টান্ত হবে ভারতীয় অর্থনীতি, মত মোদীর

লকডাউন পরবর্তী পরিস্থিতিতে বিশ্বের কাছে দৃষ্টান্ত হবে ভারতীয় অর্থনীতি, মত মোদীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

করোনা সংক্রমণের জেরে ভারত জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে থমকে রয়েছে অর্থনীতির চাকা। কিন্তু তারপরেও করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতি বিশ্বের কাছে উদাহরণ হিসেবে দাঁড়াবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দ্বিতীয় মোদী সরকারের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠিতে তিনি লিখেছেন, ” করোনা পরবর্তীকালে ১৩০ কোটি মানুষের শক্তিশালী ভারতীয় অর্থনীতি বিশ্বকে শুধু অবাক করবে না, উদ্বুদ্ধও করবে।” মোদীর কথায়, “একদিকে বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাছে বিশাল অর্থনৈতিক সম্পদ এবং অত্যাধুনিক স্বাস্থ্যব্যবস্থা রয়েছে। অন্যদিকে আমাদের দেশে বিশাল জনসংখ্যায় সীমিত সম্পদ রয়েছে। এই পরিস্থিতিতে অনেকের ধারণা ছিল করোনা ভাইরাস ভারতে আঘাত করলে ভারত বিশ্বের কাছে সমস্যা হয়ে উঠবে। কিন্তু আমাদের পরিবর্তনের ফলে আজ কঠোর আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে বিশ্বের নজর ভারতের দিকে রয়েছে। আমরা আজ প্রমাণ করেছি বিশ্বের শক্তিশালী ও সমৃদ্ধশীল দেশগুলোর কাছে ভারতের শক্তি ও সম্ভাবনা অতুলনীয়।”

তবে ওই চিঠিতে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন বর্তমানে কিছু মানুষের সমস্যা হচ্ছে। তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী হবে না বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রীর মতে, “এই তীব্র সঙ্কটের মুহূর্তে কারও কোনও অসুবিধা হয়নি এটা নিশ্চিতভাবে বলা যায় না। আমাদের শ্রমজীবী মানুষ, পরিযায়ী শ্রমিক, হকার এবং ক্ষুদ্র শিল্পের কারিগরের মতো কাজে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁরা এই সঙ্কটের মুহূর্তে অনেক কষ্ট ভোগ করছেন। তবে এবার তাঁদের আর যাতে কষ্ট না হয় সেই দিকে নজর রেখেছি।” পাশাপাশি এই সঙ্কটের মুহূর্তে সমস্ত ভারতীয়কে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ১৩০ কোটি ভারতীয়কে সর্বদা মনে রাখতে হবে আমরা বর্তমান ও ভবিষ্যতে কোনও প্রতিকূল অবস্থায়ই ভেঙে পড়ব না। সর্বদা আমরা আমাদের বর্তমান ও ভবিষ্যতের নিয়ে চিন্তা করব।”

নিজের চিঠিতে মোদী আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে যাওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান। দেশবাসীর কাছে মোদীর আর্জি, “৪৮ ঘন্টা পর চতুর্থ পর্যায়ের লকডাউন শেষ হওয়ার পরও আমাদের সমস্ত সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে। পাশাপাশি নিজের দক্ষতার ভিত্তিতে নিজের উপায়ে এগিয়ে যেতে হবে। আত্মনির্ভর ভারতের জন্য যে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা হয়েছে তা আমাদের সাহায্য করবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *