Breaking News
Home / TRENDING / চিনের বিরুদ্ধে চায়না টাউনে বিক্ষোভ ভারতীয় চিনাদের

চিনের বিরুদ্ধে চায়না টাউনে বিক্ষোভ ভারতীয় চিনাদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে চিনারাই বিক্ষোভ দেখালেন। শনিবার কলকাতায় চায়না টাউনে (Chain Town) সামনে কলকাতার চিনা তৃণমূল (TMC) সদস্যরা এক বিক্ষোভ সমাবেশ করেন। সেই বিক্ষোভের নেতৃত্ব দেন বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান ও তাঁর কাউন্সিলর পুত্র ফৈয়াজ খান। বিক্ষোভে হাজির চিনা সম্প্রদায়ের বাসিন্দারা দাবি করেছেন, তাঁরা তিন দশক ধরে এই শহর কলকাতায় রয়েছেন। আর তারা সম্পূর্ণভাবে ভারতীয়। শহর কলকাতাকে তারা নিজের প্রাণের থেকেও ভালোবাসেন। তাদের সঙ্গে চিনের কোনও সম্পর্ক নেই। তাই তাদের সঙ্গে চিনের নীতিকে এক করে দেখা ঠিক নয়।

কলকাতার চিনা বাসিন্দারা জানিয়েছেন, লাদাখ (Ladakh) সীমান্তে ভারতীয় জওয়ানদের ওপর চিনা সৈনিকদের যেভাবে আক্রমণ করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে এর জন্য ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই বা সমর্থন করেন না। এদিনের বিক্ষোভ সমাবেশে তারা চিনের বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’ বলেও স্লোগান দিতে দেখা যায় তাদের। মন্ত্রী জাভেদ খান ভারতীয় সেনাদের এই অবস্থানকে সমর্থন করে বলেছেন, “কয়েক দশক ধরে যারা ভারতের মাটিতে রয়ে গিয়েছেন সারা ভারতের বাসিন্দাই হয়ে গিয়েছে। সেই সমস্ত চিনাদের এখন আর চিনের বাসিন্দা বলে ধরাটা অন্যায় হবে। তাদেরকে ভারতবিরোধী বলে আক্রমণ করা বন্ধ হোক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *