চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারত-চিন সীমান্ত (Indo-China Boarder) উত্তেজনায় এ যেন এক নতুন অধ্যায়। তিব্বতের বিশেষ পতাকা লাগিয়ে শ’য়ে শ’য়ে মানু্ষ। গ্রামের বাড়িতে শেষবারের মতো স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের (Special Frontier Force) তিব্বতি জওয়ান নাইমা তেনজিংয়ের মরদেহ পৌঁছতেই আকাশ মুখরিত হল ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে। এভাবেই নিজের বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানাল লেহ–র ‘সোনামলিং টিবেটিয়ান রিফিউজি সেটেলমেন্ট’ এলাকার তিব্বতি সম্প্রদায়ের সমস্ত মানু্ষ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এই শহীদকে শেষ শ্রদ্ধা জানাবেন বিজেপি (BJP) নেতা রাম মাধব।

জানা গিয়েছে, ৫১ বছর বয়সি তেনজিং ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের ৭ বিকাশ ব্যাটালিয়নের কোম্পানি লিডার ছিলেন। পাহাড়ি দুর্গম এলাকায় মোকাবিলার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সদস্যরা। তাদেরই অন্যতম ছিলেন তিনি। এই সকলেই হন তিব্বতি। যাঁরা চিনের হাত থেকে বাঁচতে দলাই লামার পথ অনুসরণ করে ভারতে আশ্রয় নিয়েছেন। ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের পর তৈরি করা হয়েছিল এই এসএফএফ। এটি ডাইরেক্টরেট জেনারেল অব সিকিউরিটির অন্তর্গত। সম্প্রতি লাদাখের গালওয়ান সীমান্তে ভারত–চিন দু’দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায়, বহু বছর পর এই জওয়ানদের সেখানে মোতায়েন করেছে ভারত। এঁদেরই একজন হলেন নাইমা তেনজিং (Nyima Tenzing)।
সম্প্রতি প্যাংগং লেকের পাড়ে ফের একবার অনুপ্রবেশের চেষ্টা করে চিনা সেনা। কিন্তু ভারতীয় সেনার তত্পরতায় পিপলস লিবারেশন আর্মির সেই অপচেষ্টা সফল হয়নি। সেখানেই চিনের সেনার পোঁতা একটি বোমা বিস্ফোরণে কয়েকদিন আগেই শহিদ হয়েছিলেন নাইমা। তিব্বতি জওয়ানের শেষ যাত্রায় বিজেপি নেতার অংশ নেওয়া ও তিব্বতের জনতা ভারত মাতা কি জয় স্লোগান দেওয়াকে মোটেই ভালো চোখে দেখছে না চিন। সামরিকভাবে সীমান্তে এই ঘটনার জবাব দিতে পারে লাল ফৌজ। তেমনটাই আশঙ্কা করছে ভারতের কূটনৈতিক মহল। তবে ৪৮০০ কিলোমিটার বিস্তৃত ভারত-চিন সীমানা প্রত্যেকটি জায়গায় চিনা ফৌজকে জবাব দিতে তৈরি ভারতীয় সেনাবাহিনী। যেভাবে অনিচ্ছাসত্ত্বেও তিব্বত দখল করে রেখেছে কমিউনিস্ট রাষ্ট্র চিন। তাতে তিব্বত বাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ পুঞ্জিভূত আছে গত কয়েক দশক ধরে। পক্ষান্তরে, এই কঠিন সময়ে তিব্বত বাসীকে সাহস যুগিয়ে আসছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। সেদিকে সজাগ দৃষ্টি ছিল চিনের। কারণ দলাই লামাকে ভারতে আশ্রয় দেওয়ার ঘটনা ভালোভাবে নেয়নি চিনা সরকার। সম্প্রতি ভারত চীন সীমান্ত উত্তেজনা আর ঘটনার অর তিব্বতের জামানকে শেষ শ্রদ্ধা জানানোর ভারতীয় উদ্যোগ চিন্তায় রাখবে শিং জিনপিংয়ের সরকারকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news