Breaking News
Home / TRENDING / চোখে চোখ রেখে জবাব দিতে জানে ভারত” চিনকে হুঁশিয়ারি মোদীর

চোখে চোখ রেখে জবাব দিতে জানে ভারত” চিনকে হুঁশিয়ারি মোদীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“চোখে চোখ রেখে জবাব দিতে জানে ভারত।” রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হুঁশিয়ারি দিলেন প্রতিবেশী রাষ্ট্র চিনকে। এমাসের ‘মন কি বাত’ (Maan ki Baat) অনুষ্ঠানে করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতির চেয়ে মোদী বেশি আলোকপাত করেন চৈনিক আগ্রাসন (Chinese Aggression) প্রসঙ্গে। প্রধানমন্ত্রী বলেন “কেমন করে বন্ধুত্ব করতে হয় সেটা ভারত জানে। আবার চোখে চোখ রেখে উচিত জবাব দিতেও জানে। আমাদের বীর সৈনিকরা দেখিয়ে দিয়েছেন মা ভারতীর গৌরবে খারাপ চোখে কোনও আঁচ আসতে দেবেন না তাঁরা।” তিনি আরও বলেন, “ভারত তার সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করতে কতটা বদ্ধপরিকর তা গোটা বিশ্ব দেখেছে। লাদাখ সীমান্তে যারা আমাদের জমিতে আসার চেষ্টা করেছে তাদের উচিত শিক্ষা দিয়েছেন জওয়ানরা।”

মোদী বলেছেন, “এ বছরের শুরু থেকেই একের পর এক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। প্রথমত করোনা ভাইরাসের সঙ্গে এতদিন ধরে লড়াই করতে হচ্ছে, এত বড় সমস্যা হবে তা ছ’মাস আগেও পর্যন্ত জানাই ছিল না। সেই লড়াইয়ের মধ্যে পূর্ব ভারতে উমফান ঘূর্ণিঝড়, পশ্চিম ভারতে নিসর্গ ঘূর্ণিঝড় এসেছে। পঙ্গপাল নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন।” তিনি আরও বলেন, “গোটা বিশ্বে শান্তি স্থাপনের জন্যই ভারতকে মজবুত হতে হবে। আত্মনির্ভর ও শক্তিশালী হতে হবে। স্বাধীনতার পরে আমরা এই ক্ষেত্রে বিশ্বের অন্য দেশের তুলনায় পিছিয়ে গিয়েছি। আমাদের অনেক অস্ত্র কারখানা ছিল। এখন আবার দেশকে আত্মনির্ভর হতে হবে। লোকালের জন্য ভোকাল হতে হবে। আর এই জন্য এগিয়ে আসতে হবে সারা দেশকে, সব নাগরিককেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *