চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাষ্ট্রপুঞ্জের (United Nations) নিরাপত্তা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল ভারত। বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন হয়। মোট ১৯৩ জন সদস্যের নিরাপত্তা পরিষদে (Security Council) ১৮৪ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ভারত। একটি ভোটও ভারতের বিরুদ্ধে পড়েনি। তাই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের জয়ী হয়েছেন ভারত। এই জয়ের পর রাষ্ট্রপুঞ্জে ভারতের দূত টুইট করে জানিয়েছেন, “২০২১-২২ সালের জন্য বিপুল সমর্থনে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হয়েছে ভারত।”
Deeply grateful for the overwhelming support shown by the global community for India's membership of the @UN Security Council. India will work with all member countries to promote global peace, security, resilience and equity.
— Narendra Modi (@narendramodi) June 18, 2020
এই ঘটনা উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিজের টুইটারে টুইট করে দেশবাসীর সঙ্গে এই আনন্দ সংবাদ ভাগ করে নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারত যাতে নিরাপত্তা পরিষদের সদস্য হতে পারে, সেজন্য আন্তর্জাতিক মহল ব্যাপকভাবে সমর্থন করেছে। বিশ্ব জুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারত নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যের সঙ্গে যৌথভাবে কাজ করবে।” এর আগেও একাধিকবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হয়েছে ভারত। ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৮৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯১-৯১ এবং ২০১১-১২ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছিল ভারত।
তবে এবার ভারতের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ সীমান্ত সমস্যা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, নেপাল ও চিনের সঙ্গে বিস্তর দ্বন্দ্ব চলছে ভারতের। এমতাবস্থায় বিনা প্রতিদ্বন্দীতায় ভারতের রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের নির্বাচিত হওয়ার ঘটনা প্রতিবেশী রাষ্ট্রগুলিকে প্রভাবিত করতে পারে। সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় যেভাবে ভারত ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। তাতে উত্তপ্ত পরিবেশ দেশের সীমান্তে। এবং নেপাল যেভাবে ভারতের তিনটি জায়গাকে নিজেদের মানচিত্রে শামিল করেছে। তাও ভারতের কড়া নজরে রয়েছে। সঙ্গে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, তা ইতিমধ্যে জগ জাহির হয়েছে। তাই এই বিষয়গুলি নিয়ে এবার রাষ্ট্রপুঞ্জে সরব হওয়ার সুযোগ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news