Breaking News
Home / TRENDING / দেশে একদিনে ৬৪ টি জায়গায় আয়কর দফতরের হানা

দেশে একদিনে ৬৪ টি জায়গায় আয়কর দফতরের হানা

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

আজ গোটা দেশজুড়ে বড় তদন্ত অভিযান চালালো আয়কর দফতর (Income Tax)। একই দিনে একসঙ্গে দেশের ৬৪টি স্থানে অভিযান চালালেন আয়কর আধিকারিকেরা (Income Tax Officers)।

একেবারে জম্মু ও কাশ্মীর, দিল্লি থেকে শুরু করে হরিয়ানা, পশ্চিমবঙ্গে, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে। মূলত, ইউফ্লেক্স লিমিটেড কোম্পানির বিরুদ্ধেই অভিযান আয়কর আধিকারিকদের, আর্থিক অনিয়মের অভিযোগেই এই অভিযান চালানো হয়েছে বলে IT সূত্রে জানা গিয়েছে।

আয়কর দফতর সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৮টা থেকে ইউফ্লেক্স লিমিটেড কোম্পানির বিভিন্ন সংস্থায় একযোগে তল্লাশি অভিযানে নামেন আয়কর আধিকারিকেরা। দুই শতাধিক আয়কর অধিকারিক ৬৪টি দলে ভাগ হয়ে গিয়ে বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান শুরু করেন তারা।

সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে, উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ।

জানা গিয়েছে, ইউফ্লেক্স লিমিটেড কোম্পানির আর্থিক অনিয়মের অভিযোগেই সংস্থার বিভিন্ন অফিসে তল্লাশি অভিযান চালানো হয়। এদিন সকালে তল্লাশি অভিযান শুরু হতেই অফিসে কর্মীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে, একেবারে অফিসের গেট বন্ধ করে তল্লাশি চালাচ্ছেন আয়কর আধিকারিকেরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *