নিজস্ব সংবাদদাতাঃ
গোয়া বিজেপির অন্যতম শীর্ষনেতা, রাজ্যের মুখপাত্র দত্তাপ্রসাদ নায়েক সোমবার কঠোর সমালোচনা করলেন রাহুল গাঁধীর। তিনি পার্লামেন্টে রাহুলের চোখের ভঙ্গি প্রসঙ্গে সংগ্রেসের সর্বোভারতীয় সভাপতিকে সরসরি ‘লোফার’ বললেন।
উল্লেখ্য অনাস্থা প্রস্তাবের রাতে নিজের বক্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেন রাহুল। এরপর পাশে বসা দলীয় নেতার দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ মারেন তিনি। রাহুলের এই আপত্তিজনক অভিব্যক্তি প্রসঙ্গে এদিন ক্ষোভ প্রকাশ করেন নায়েক। তিনি বলেন, পার্লামেন্ট সম্পর্কে সামান্যতম ধারনা নেই রাহুল গাঁধীর, থাকলে বুঝতেন গণতন্ত্রে পার্লামেন্ট মন্দিরের সমান স্থান। সেখানে প্রধানমন্ত্রীকে আলিঙ্গনের পর ওই ভঙ্গি করা যায় না। নায়ক আরও বলেন, আমরা জানতাম কলেজের লোফার ছেলেরা মেয়েদের বিরক্ত করতে ওভাবে চোখের ভঙ্গি করে। সেই কাজ গণতন্ত্রের মন্দিরে ঘটিয়ে নিজের নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন রাহুল গাঁধী।
প্রসঙ্গত নায়ক রাহুলের কড়া সমালোচনা করলেন রাজ্যের কংগ্রেস প্রধান গিরিশ ছোডানকরের ‘কাঠপুতলি’ মন্তব্যের পর। রবিবার গোয়া-কংগ্রেসের শীর্ষ নেতা গিরিশ বলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনহর পাড়িকর ‘কাঠের পুতুল’ বই অন্য কিছু না। ‘জোট’ মুখ্যমন্ত্রীর নিজের কোনও ক্ষমতাই নেই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news