Breaking News
Home / TRENDING / রাষ্ট্রসংঘের সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে মিথ্যেবাদী বলল ভারত

রাষ্ট্রসংঘের সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে মিথ্যেবাদী বলল ভারত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাষ্ট্রসংঘের সভায় পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে মিথ্যেবাদী বলল ভারত। শুক্রবার রাষ্ট্রসংঘের (United Nations) ৭৫ তম সাধারণ সভায় জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের দাবির বিরোধিতা করল ভারত। ভারতের পক্ষে বিবৃতি দি ইন্ডিয়া মিশন টু দ্য ইউনাইটেড নেশন্সের ফার্স্ট সেক্রেটারি মিজিতো বিনিতো। ভারতের প্রতিনিধির বক্তৃতার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) রেকর্ড করা বক্তৃতা শোনানো হয় রাষ্ট্র সংঘের সভায়। পরে ভারতের পক্ষে বিনিতো আরও বলেন, “এই সভা এতক্ষণ এমন একজনের কথা শুনল ( পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান), যাঁর নিজের কোনও বক্তব্য নেই, কোনও সাফল্য নেই, বিশ্বের উন্নতির জন্য কোনও পরামর্শও নেই। তার বদলে আমরা দেখলাম মিথ্যে কথা, ভুল তথ্য, ঘৃণা ছড়ানোর চেষ্টা। এই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে সব ভাষার ব্যবহার করেছেন তাতে এই সভার সম্মান ক্ষুন্ন হয়েছে।” বিনিতো বলেন, “এই দেশই ৩৯ বছর আগে দক্ষিণ এশিয়ায় গণহত্যা করেছিল। নিজেদের লোককেই মেরেছিল তারা। এই দেশই বারবার জঙ্গিদের অস্ত্র, টাকা ও অন্যান্য সবরকমের মদত দেয়। তার একাধিক প্রমাণ রয়েছে। এমনকি জঙ্গিদের পেনশনও দেওয়া হয়। এই দেশেই সবথেকে বেশি জঙ্গি রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ।”

তিনি বলেন, “রাষ্ট্রসংঘে আলোচনার বিষয় হওয়া উচিত কী ভাবে জঙ্গি সংগঠনগুলিকে লাগাতার সাহায্য করে চলেছে পাকিস্তান। কী ভাবে বারবার সতর্কতা সত্ত্বেও এই কাজ করছে তারা। গত ৭০ বছরে বিশ্বকে দেখানোর মতো পাকিস্তানের একমাত্র উজ্জ্বল বিষয় হল সন্ত্রাসবাদ। তাই একমাত্র সন্ত্রাসবাদকে মদত দেওয়ার রাস্তা থেকে সরে এলে তবেই পাকিস্তান স্বাভাবিক হবে। নইলে তা শুধুমাত্র ভারত নয়, দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বের পক্ষেই ক্ষতিকারক।” মিজিতো বিনিতো আরও বলেন, “জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই এই এলাকায় যে নিয়ম ও আইন আনা হয়েছে তা সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীন বিষয়।” তিনি আরও বলেন, “কাশ্মীরের একমাত্র সমস্যা হল এখানকার একটা অংশ এখনও বেআইনিভাবে পাকিস্তান দখল করে রেখেছে। তাই সেই এলাকা থেকে সরে যাওয়ার দাবি জানাচ্ছে ভারত।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *