নিজস্ব সংবাদদাতা :
বিশ্ব বন্ধুত্ব সপ্তাহ বলেই কি একসময়ের সতীর্থদের শপথ গ্রহণ অনুষ্ঠানে না ডেকে পারলেন না পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খান? নাকি এভাবে মাঝে মধ্যেই তেহরিক-এ-ইন্সাফের দুঁদে রাজনীতিকের ভেতর থেকে মাথা চাড়া দিয়ে ওঠে একসময়ের অলরাউন্ডার। তাই ভারতীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর আগেই চিঠি চলে গেল কপিল দেব, সুনীল গাভাস্কর, নভজোৎ সিধুর কাছে। একসময়ের সতীর্থের আমন্ত্রণ গ্রহণ করে ‘যাবেন’ বলে জানিয়ে দিয়েছেন নভজোৎ সিংহ সিধু। একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড তারকা আমির খানকেও। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের অনুমতি পেলেই আগামি কয়েক দিনের মধ্যে আমন্ত্রণ পত্র পৌঁছে যাবে মোদির দফতরেও। চলতি মাসেই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান খান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news