Breaking News
Home / TRENDING / দুবাইতে দিদি, টি-টোয়েন্টি ফাইনাল দেখতে মমতা কে আমন্ত্রণ আইসিসির

দুবাইতে দিদি, টি-টোয়েন্টি ফাইনাল দেখতে মমতা কে আমন্ত্রণ আইসিসির

দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রণ করা হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। নবান্ন সূত্রে জানা গিয়েছে আইসিসির তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রী কে এই আমন্ত্রণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য। এবারের এই বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। সহযোগী আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহী তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের সফররত মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে তিনি বিশেষ কাজে যাবেন গোয়ায়। সেখানেই রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। তারপরই তাঁর কলকাতায় ফিরে আসার কথা। আগামী ৪ নভেম্বর কালীপুজো। আর মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো।সেই আয়োজনে তাঁকে ব্যস্ত হয়ে পড়তে হবে। তাছাড়া আগামী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন বসছে। ফলে টি-টোয়েন্টি ফাইনাল তিনি উপস্থিত থাকবেন কিনা তা এখনও পরিষ্কার করে তিনি বলেন নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *