নিজস্ব সংবাদদাতাঃ
মদ, সিগারেট, গাঁজা নয়, বর্তমানে গোটা দুনিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিন্তিত হুক্কার নেশা নিয়ে। আজকের প্রজন্মের মধ্যে হুক্কার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এমনকী দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় হুক্কাপানের পক্ষে একাধিক পোস্ট। যাঁরা এ ধরণের পোস্ট করছেন, যাঁরা সেই পোস্ট পড়ে হুক্কাপানে আগ্রহী হচ্ছেন, তাঁদের অধিকাংশই স্কুল কিংবা কলেজের ছাত্র।
সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। প্রায় ৩০০ ইন্সটাগ্রাম পোস্ট সমীক্ষা করে দেখা গেছে, যে নিজে হুক্কা পান করে সে অন্যদের উৎসাহ দেয়। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যাবে হুক্কাপান উৎসাহ দেওয়াটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এর উত্তর খুঁজতেই গবেষণা।
একযোগে ফ্লোরিডা আন্তর্জাতিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মিয়ামি, সিরিয়ান সেন্টর ফর টোবাকো স্টাডিস এবং ইউনিভার্সিটি অব পিটসবার্গের গবেষকেরা এক সমীক্ষায় দেখেছেন সোশ্যাল মিডিয়ার ১১, ৫১৭টি পোস্টের মধ্যে ২৭৯ পোস্টে হ্যাস্ট্যাগ হুক্কা কিংবা হ্যাসট্যাগ শিশা লেখা হয়েছে। তাও আবার মাত্র চার দিনে। গবেষণায় উঠে এসেছে মারত্বক তথ্য। দেখা যাচ্ছে হুক্কা সংক্রান্ত পোস্টের ৯৯.৬% নেশাটির পক্ষে। হুক্কা স্বাস্থ্যের পক্ষে খারাপ তা বলা হয়েছে মাত্র ০.৪% পোস্টে। ৬৩.৮% পোস্ট আবার হুক্কার নেশাকে প্রোমোট করেছে ।
বলা বাহুল্য, দেশে ও বিদেশে তরুণ প্রজন্মের ‘লেট নাইট পার্টি’ এবং হুক্কাপান নিয়ে চিন্তিত দুনিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news