নিজস্ব সংবাদদাতা। বউবাজারের কাছে এক বহুতল ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে ১৭২ লেনিন সরণীর ওই বহুতলের যেখানে আগুন লাগে সেখানে একটি গেস্ট হাউস রয়েছে। জানা গিয়েছে, হিন্দ সিনেমার কাছের ওই বহুতলের ছাদে আগুন লেগেছে। উপর থেকে ভেঙে পড়ছে চাঙড়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে বহুতলের ছাদে। সন্ধ্যায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। লেনিন সরণীর উপর থেকেই আপাতত জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news