প্রসেনজিৎ ধর :
বিচারাধীন বন্দিদের তান্ডবে ধুন্ধমার হুগলি জেলা সংশোধনাগার। ঘটনায় আক্রান্ত জেলের অফিসার। ভাঙচুর করা হয় তাঁর অফিস। বুধবার, শ্রীরামপুরের কুখ্যাত দুষ্কৃতী নেপু গিরি সহ মোট ১১ জনকে কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে চুঁচুড়া কোর্টে আনা হয়েছিল। চুঁচুড়া কোর্টে মামলায় পেশ করার পর তাদেরকে হুগলি জেলা সংশোধনাগারে নিয়ে আসা হয় । নিয়ম মাফিক বন্দিদের ঘরে পৌঁছনোর আগে বন্দিদের দেহ তল্লাশি চলছিল। সেসময় নেপু গিরি সহ ওই ১১ জন তল্লাশিরত পুলিশ অফিসারের ওপর হামলা চালায়। অফিসঘরেও ভাঙচুর করে তারা। এরপর জেলের অন্য় পুলিশকর্মী ও চুঁচুড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা সংশোধনাগার চত্বরে । চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা সংশোধনাগারে এসে ঘটনার তদন্তে নেমেছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news