Breaking News
Home / TRENDING / মেরে ফেলা হোক অসুস্থ শিশুকে, আইন ঘিরে বিশ্বজোড়া বিতর্ক

মেরে ফেলা হোক অসুস্থ শিশুকে, আইন ঘিরে বিশ্বজোড়া বিতর্ক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শেষ মুহুর্ত পর্যন্ত রোগীকে বাঁচিয়ে তোলার চেষ্টা করাই চিকিৎসকের ধর্ম। অনার কিলিংয়ের (Honour Killing) ধারণা যে নেই তা নয়, তবু মোটের ওপর নিয়তির সঙ্গে শেষ পর্যন্ত লড়ে যাওয়াকেই নিজেদের আদর্শ বলে মনে করেন চিকিৎসকরা। এরই মধ্যে চিকিৎসা ক্ষেত্রে একটি সাড়া জাগানো সিদ্ধান্ত নিয়েছে ডাচ সরকার। তারা সম্প্রতি ঘোষণা করেছে ১ থেকে ১৩ বছর বয়স পর্যন্ত কোনও শিশু যদি নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া কোনও অসুখে ভোগে, তাহলে তাদের মৃত্যু বরনের অধিকার দেওয়া হোক। যদিও ইতিমধ্যেই নেদারল্যান্ডে ১২ বছরের বেশি বয়সী অথবা এক বছরের কম বয়সী অসুস্থ শিশুদের, বাবা-মার সম্মতিতে চিকিৎসকদের সাহায্যে মৃত্যু বরনের অনুমতি দেওয়া রয়েছে। মঙ্গলবার পার্লামেন্টে হুগো ডি জঙ্গো অসুস্থ শিশুদের মৃত্যুর অনুমতি প্রদানের এই আইনটিকে কার্যকরী করার জন্য প্রস্তাব রাখেন। তিনি বলেন “উন্নতির কোনও লক্ষণ না থাকা সত্বেও যে সকল শিশু অকারণে রোগ ভোগ করছে তাদের ক্ষেত্রে রোগ উপশমের জন্য যত্ন নেওয়া যথেষ্ট নয়”।

হিসেব বলছে নেদারল্যান্ডসে শিশুর এ হেন অনার কিলিংয়ে প্রতিবছর ৫ থেকে ১০ জন শিশু স্বেচ্ছা মৃত্যু গ্রহন করতে পারে। যদিও এ বিষয়ে নেদারল্যান্ডের ডাক্তাররা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন “যদি তারা অসুস্থ বাচ্চাদের জীবন শেষ করে দিতে সহায়তা করেন তাহলে তা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হবে। শিশুদের কাছে এই আইনটি আসন্ন মৃত্যুর বিধান ছাড়া আর কিছুই নয়”। প্রসঙ্গত বর্তমান আইনে কোন ১ বছরের কম বয়সী শিশু যদি আশাহীন অসহনীয় যন্ত্রণা ভোগ করে, তা হলে মা-বাবার অনুমতিতে ডাক্তার ওই শিশুর জীবন শেষ করতে পারেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এই নতুন আইন এ বিষয়ে আরও স্বচ্ছতা এনে দেবে।

প্রসঙ্গত সিয়াম সুইজারল্যান্ড এবং লাক্সেম্বোর্গ এই ইউরোপীয় দেশগুলোতে ডাক্তারের সাহায্যে মৃত্যুর অনুমতি প্রদান করা আছে। প্রতিটি দেশেই এই আইন ভিন্ন ধরনের। বেলজিয়ামে এই আইন কেবলমাত্র শিশুদের জন্য প্রযোজ্য হলেও লাক্সেম্বোর্গ-এ এই আইন প্রাপ্তবয়স্ক অসুস্থ মানুষদের জন্য প্রযোজ্য। কানাডা, অস্ট্রেলিয়ার কিছু অংশ এবং কলম্বিয়াতে বিশেষ কিছু ক্ষেত্রে অসুস্থ প্রাপ্তবয়স্কদের ডাক্তারের সাহায্যে মৃত্যুর অনুমতি প্রদান করা রয়েছে। যদিও এ বিষয়ে ল্যাঙ্গন মেডিকেল সেন্টারের বিকেল এথিকসের অধ্যাপক কাপ্লান মন্তব্য করেছেন “নেদারল্যান্ড একটি খুবই ছোট দেশ, এখানে ডাক্তার এবং রোগীরা একে অপরকে খুব ভালো করে চেনেন এবং জানেন, তাই স্বাস্থ্যসেবা বিষয়ে যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে”।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *