চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতে ক্লিনিক্যাল ট্রায়ালের সবুজ সঙ্কেত পেল রাশিয়ার কো ভ্যাকসিন (Co-Vaccine)। রাশিয়ায় এই কো-ভ্যাকসিন হল বিশ্বের সর্বপ্রথম করোনা ভাইরাসের (Coronavirus) ভ্যাকসিন, যা কর্তৃপক্ষের কাছ থেকে ক্লিনিকাল পরীক্ষা করবার সবুজসংকেত পেয়েছে ভারতে। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল আন্তর্জাতিক ওষুধ সংস্থা ডাঃ রেড্ডি কে ভারতে তাদের সদরদপ্তরে মানুষের ওপর স্পুটনিক৫ এর দ্বিতীয় ও তৃতীয় দফার ক্লিনিক্যাল পরীক্ষা করার অনুমতি দিয়েছে।
প্রসঙ্গত ভারতে রাশিয়ান ভ্যাকসিনের বিতরণ এবং তার পরীক্ষার পরিচালনার জন্য সেপ্টেম্বরের ১৬ তারিখ ডাঃ রেড্ডি, রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডে অংশীদারিত্ব গ্রহণ করে। ডাঃ রেড্ডি ল্যাবরেটরিজের কো-চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জি ভি প্রসাদ একটি বিবৃতিতে জানিয়েছেন “এটি একটি উল্লেখযোগ্য উন্নয়ন, ভারতে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এই ভ্যাকসিন কে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এই মহামারী পরিস্থিতিতে একটি নিরাপদ এবং কার্যকরী ভ্যাকসিন আনবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি”।
রাশিয়ান তহবিলের প্রধান কর্তৃপক্ষ একটি বিবৃতিতে আগেই জানিয়েছিলেন ” ডাঃ রেড্ডির অনুমোদন পাওয়ার পরই ভারতে ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে। স্পুটনিক৫ ভ্যাকসিন চাঁদ যথাযথ সুরক্ষা বিধি মেনে গবেষণা করা হয়েছে।যা এই মহামারী প্রতিরোধে হিউম্যান অ্যাডেনোভাইরাল ভেক্টর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে গবেষণা করা হবে”। এই মুহূর্তে রাশিয়ান কর্তৃপক্ষ আশা করছে যে ২০২০ সালের শেষের দিকে ভ্যাকসিন বিতরণ শুরু হয়ে যাবে। আরডিআইএফ জানিয়েছে “ডাঃ রেড্ডি এবং আরডিআইএফ -এর মধ্যে হওয়া চুক্তি দেশের জনগণকে রক্ষা করার জন্য এই বহুমুখী এন্টি কোভিড ভ্যাকসিনের সচেতনতামূলক প্রচার করছে”।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news