নীল রায়।
বাবুল সুপ্রিয়র ঘটনায় রিপোর্ট তলব নবান্নের (Nabanna) কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্তার ঘটনার পরিপ্রেক্ষিতে কে বা কারা জড়িত? রাজ্য প্রশাসনের কি ভূমিকা ছিল? কেন এতো দেরি করে একজন কেন্দ্রীয় মন্ত্রী উদ্ধার হলেন? এই ঘটনার ক্ষেত্রেকে দায়ি, এসব জানতে চেয়ে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রীয় সরকার। নবান্ন সূত্রের খবর, আজ রাজ্যের মুখ্যসচিবের কাছে এই মর্মে ফোন আসে কেন্দ্রের। পাশাপাশি, কারণ দর্শানোর একটি চিঠিও পাঠিয়েছে অমিত শাহ’র (Amit Shah) মন্ত্রক।
গতকাল দুপুর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল রাত অবধি আটকে ছিলেন। তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় যাদবপুরের পড়ুয়ারা। কেন্দ্রীয় মন্ত্রীকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ ওঠে। শেষপর্যন্ত রাজ্যপাল পৌঁছে যান যাদবপুরে। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ চলে। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) । যাদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতেই বাবুলের যাদবপুর যাওয়া। বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালানো এবং অগ্নিসংযোগের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। শেষ পর্যন্ত রাজ্য পুলিশের দ্বারা উদ্ধার হয় রাজ্যপাল এবং বাবুল সুপ্রিয়।
রাত অবধি চলে ঘটনাপ্রবাহ। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন রাজ্যপাল এবং রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterji)। রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কেন্দ্রের তরফে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলেই প্রশাসন সূত্রের খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news