চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সোমবার থেকে তৃতীয় দফার লকডাউনে (Lockdown) বেশ কিছু নিয়মের কড়াকড়ি থাকলেও ছাড় থাকছে প্রচুর। গৃহসহায়িকা, ড্রাইভার ক্লিনার কাজে আসতে পারবে তবে কিছু নিয়ম মেনে। রেড জোনে হাউসিং ওয়েলফেয়ারকে এই দায়িত্ব নিতে হবে। গ্রিন জোনে সেলুন, স্পা খোলা রাখা যেতে পারে। রেডজোনে বিশেষ অনুমতি নিয়ে ব্যক্তিগত গাড়ি চলতে পারে। তবে দুইজনের বেশি লোক গাড়িতে থাকতে পারবে না।
রেড জোনে প্রাইভেট অফিস ৩৩ শতাংশ লোকবল নিয়ে চলতে পারে। অরেঞ্জ জোনে ট্যাক্সি ক্যাব চলতে পারবে। রেড অরেঞ্জ এবং গ্রিন জোনে সোমবার থেকে শর্তসাপেক্ষে মদের দোকান খোলা যাবে। যে সব দোকান, মল বা বড় বাজারের বাইরে অবস্থিত, খোলা যাবে শুধু সেইসব দোকান। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে আসতে হবে দোকানে।
সব হাসপাতালের বর্হিবিভাগ, চিকিৎসকদের চেম্বার খুলে দেওয়া হবে সামাজিক দূরত্ব ইত্যাদি নিয়ম মেনে। বিমান, রেল, মেট্রো চলবে শুধুমাত্র বিশেষ কারণে সরকারের অনুমতি নিয়ে। স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান কোচিং ক্লাস কিছুই চালু থাকবে না। বন্ধ থাকবে জমায়েত, শপিং মল সিনেমা হল জিম রেস্তোঁরা। ধর্মীয় জমায়েতেও রয়েছে নিষেধাজ্ঞা। অতি প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্যান্য জিনিস অন লাইন শপিং সংস্থাগুলি শুধুমাত্র গ্রিন এবং অরেঞ্জ জোনে দিতে পারবে। রেড জোনে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যই দেওয়া যাবে। বাড়ি থেকে ৬৫ বছরের ওপরের বৃদ্ধ, গর্ভবতী মহিলা বাচচাদের বেরনো নিষেধ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news