Breaking News
Home / TRENDING / করোনা আক্রান্ত সাড়ে ২৭ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠছেন, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়

করোনা আক্রান্ত সাড়ে ২৭ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠছেন, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও এল সুসংবাদ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, এখন নভেল করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে সাড়ে ২৭ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও দাবি, সুস্থতার হার ক্রমশ বাড়ছে। তিন দিন আগেই কেন্দ্র জানিয়েছিল এই বৃদ্ধির হার ২৫ শতাংশ। তা আরও বাড়ায় স্বাভাবিকভাবেই খুশী স্বাস্থ্য মন্ত্রণালয়। গত কয়েকদিনে দেশজুড়ে গড়ে রোজ ৭৪ হাজার মানুষের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে আরও বেশি আক্রান্তের খোঁজও মিলছে। যা স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। যেমন গত ২৪ ঘন্টায় ২৫৫৩টি নতুন পজিটিভ কেস পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৭২ জনের।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী সোমবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪২,৫৩৩। কোভিড সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৭৩ জনের। এখনও পর্যন্ত দেশে সুস্থও হয়েছেন ১১,৭০৭ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন মোট ১০৭৪ জন। এছাড়াও  গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২৫৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৯,৪৫৩।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *