সূর্য সরকার
রাজ্য বিধানসভার চলতি অধিবেশনে বাজেট আলোচনায় বাদ যাচ্ছে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা ভূমি ও ভূমি সংস্কার, সংখ্যালঘু দফতরের মত আলোচনাতে থাকছে না। সেই নিয়ে সোমবার, বিধানসভায় অধক্ষের ঘরে বিএ কমিটির বৈঠকে প্রশ্ন তোলেন বিরোধী বাম- কংগ্রেস বিধায়করা। বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বরাষ্ট্র সহ অন্য গুরুত্বপূর্ণ দফতরের বাজেট গিলোটিনে পাঠানো চলবে না । বিধানসভায় আলোচনা করতে হবে। কিন্তু সেই দাবি না মানাতে বি এ কমিটির বৈঠক থেকে বেরিয়ে যান বাম – কংগ্রেস বিধায়করা। ওয়াকউট করেন তাঁরা।
ওয়াকউট করলেন বিরোধীরা। স্বরাষ্ট্র এবং সংখ্যালঘু দফতরের বাজেট নিয়ে কোনো আলোচনা হবে না বিধানসভায়, সেই আলোচনার দাবি করেছিল বিরোধীরা। মেনে না নেওয়াতে ক্ষুব্ধ বিরোধীদের এই ওয়াকউট। সাংবাদিক বৈঠকে আব্দুল মান্নান বলেন , “চলতি অধিবেশনের শেষে যখন গিলোটিন হবে যে যে দফতর গুরুত্বপূর্ণ ( স্বরাষ্ট্র , সংখ্যালঘু , ভূমি এবং ভূমিসংস্কর সহ আরও), সেগুলোকে গিলোটিনে পাঠানো হলে আমরা বিধানসভার অধিবেশনে থাকবো না। ওয়াকউট করে বেরিয়ে যাবো। বাইরে এসে নকল বিধানসভা (মক পার্লামেন্ট) অধিবেশন করবো আমরা। “
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news