নিজস্ব সংবাদদাতা:
জেল হেফাজত হল প্রাক্তন পুলিশ কর্তা এইচএমএস মির্জার। সোমবার মির্জাকে ১৪ দিনের বিশেষ জেল হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত।
প্রসঙ্গত, নারদা কাণ্ডের তদন্তে গত বৃহস্পতিবার সিবিআই গ্রেফতার করে আইপিএস এইচএমএস মির্জাকে। যা ছিল নারদা কাণ্ডের প্রথম গ্রেফতারি। সূত্রের খবর, এরপর বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে মির্জাকে জেরা করা হয়। সেই সূত্রে গতকাল মুকুল রায়ের এলিগিন রোডের বাড়িতে একটি পুনর্নিমাণের জন্য মির্জাকে নিয়ে যায় সিবিআই। উল্লেখ্য, মির্জা দাবি করেন, তিনি মুকুল রায়কে এই বাড়িতে এসে টাকা দিয়েছিলেন। যদিও সেই দাবি মানতে চাননি মুকুল রায়। বিজেপি নেতা এও দাবি করেন যে, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র। পাল্টা দাবি করেন মির্জা। তিনি বলেন, আমি মুকুল রায়কে টাকা দিয়েছি কিনা তদন্তে তা প্রমাণ হয়ে যাবে।
এরপরই আজ নগর দায়রা আদালত নির্দেশে জেল হেফাজত হল এইচএমএস মির্জার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news