নীল রায়। রাজ্যে ইমাম মোয়াজ্জেমদের ভাতা প্রদান নিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার হিন্দু পুরোহিতদের ভাতা দেওয়ার ইঙ্গিত দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওয়াকফ বোর্ডের মতো যদি সব মন্দির কমিটিগুলো এক হয়ে ট্রাস্ট বা বোর্ড গঠন করে। তাহলে, পুরোহিতদের ভাতা দেওয়া যেতে পারে।” প্রসঙ্গত, ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলেও, তাতে বিশেষ পাত্তা দেননি মুখ্যমন্ত্রী। সম্প্রতি লোকসভা ভোটে বিজেপি বাংলায় ১৮টি আসন পেলে পর্যালোচনা শুরু করে তৃণমূল। সেই পর্যালোচনায় উঠে এসেছে হিন্দু ভোট ব্যাঙ্কে ধসের কথা। তাই রাজনৈতিক মহলের মতে, ২০২১ সালের বিধানসভা ভোটে হিন্দু ভোটব্যাঙ্ক ফেরাতে এমন পদক্ষেপ নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রসঙ্গত, পটাশপুরের তৃণমূল বিধায়ক জ্যোতির্ময় করের মন্দির রক্ষণাবেক্ষণ ও গবেষণামূলক কাজ ও ট্রাস্ট গঠন নিয়ে এক প্রশ্নের উত্তরে এমনটা বলেন কলকাতা বন্দরের বিধায়ক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news