Breaking News
Home / TRENDING / হিন্দমোটরে সৎ বাবার ধর্ষণে গর্ভবতী নাবালিকা, জন্ম দিল কন্যা সন্তানের

হিন্দমোটরে সৎ বাবার ধর্ষণে গর্ভবতী নাবালিকা, জন্ম দিল কন্যা সন্তানের

নিজস্ব সংবাদদাতা:

ধর্ষিতা নাবালিকা মেয়ে, ধর্ষক বাবা। হিন্দমোটরে নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। এমনকী লাগাতার ধর্ষণে গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা। এক কন্যা সন্তানেরও জন্ম দেয় সে। তাতেই জানাজানি হয় গোটা ঘটনা। পলাতক অভিযুক্ত বাবাকে আজ ভোরে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতের নাম রাজেশ শেখ ওরফে চাঁদ মহম্মদ।

মুর্শিদাবাদের সালারের বাসিন্দা রাজেশ সেখ বা চাঁদ মহম্মদ। সালারে রয়েছে তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান। অন্যদিকে হুগলির উত্তরপাড়ার একটি ইটভাটায় কাজ করতে আসে রাজেশ। সেখানে দ্বিতীয়বার বিয়ে করে সে। বিয়ের পর বউ নিয়ে কোতরং ধর্মতলা লেনের বাসিন্দা হয় রাজেশ।

জানা গিয়েছে, দ্বিতীয় পক্ষের স্ত্রী বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে থাকেন। অভিযোগ, স্ত্রী কাজে বেরিয়ে যাওয়ার পর বাড়ি যখন ফাঁকা তখনই সে তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণ করত। এই ঘটনা দিনের পর দিন চলতে থাকে। হুমকি দিয়ে, ভয় দেখিয়ে টানা নির্যাতন চালায় রাজেশ। অভিযোগ, সৎ বাবার অত্যাচারেই গর্ভবতী হয়ে পড়ে মেয়ে।

গত ৯ নভেম্বর উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় নাবালিকাকে। সেখানেই এক কন্যা সন্তানের জন্ম দেয় সে। এরপরেই প্রকাশ্যে আসে সৎ বাবার কীর্তি। দ্রুত মুশিদাবাদে পালিয়ে যায় চাঁদ মহম্মদ। এদিকে এতদিন পর উত্তরপাড়া থানায় অভিযোগ জানান নির্যাতিতার মা। সেই অভিযোগের ভিত্তিতেই রাজেশ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *