নিজস্ব সংবাদদাতা
অসমের হিমা দাসকে ঘিরে উত্তাল দেশ। ইতিমধ্যেই ‘প্যাডম্যান’ অক্ষয় কুমার জানিয়ে দিলেন, তিনি হিমার বায়োপিক বানাতে ইচ্ছুক। অসমের অ্যাথলিট হিমা দাসকে নিয়ে এই মুহূর্তে গোটা দেশে চর্চা চলছে ৷মাত্র ১৮ বছর বয়সেই দেশের হয়ে সোনা জিতেছেন অসমের এই অ্যাথলিট| অক্ষয় জানাচ্ছেন,ট্র্যাক রানার হিমার বায়োপিকই তিনি বানাতে চান। অক্ষয় জানিয়েছেন,, ট্র্যাক ইভেন্টে ভারত বেশ দুর্বল। তাই আমাদের উচিত এ ব্যাপারে আরও উৎসাহ দেওয়া ও সমর্থন করা উচিত। এই মুহূর্তে অক্ষয় ব্যস্ত তাঁর নতুন ছবি ‘গোল্ড’-এর প্রমোশন নিয়ে ৷আগামী ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে ‘গোল্ড’। এরপরই হিমার বায়োপিকের কাজ শুরু করতে পারেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news